আরোহের কূটাভাস বলতে কী বোঝায়?
উত্তর: আরোহের কূটাভাস হচ্ছে আরোহের আপাত অসঙ্গত মতবাদ। যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে আরোহের ভিত্তি বলে মনে করেন। তিনি বলেন, প্রতিটি আরোহের ক্ষেত্রে এ নীতিটি অবশ্য স্বীকার্য। এ নীতি ছাড়া কোনো আরোহ অনুমানই সম্ভব নয়। আবার এ নীতির উৎস সম্পর্কে মিল বলেন, আমরা অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে যে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করি তা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি থেকে পেয়ে থাকি। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হলো প্রকৃত জ্ঞানের উৎস। বস্তুত এ দিকটিতে বৈজ্ঞানিক আরোহ অনুমানের আদর্শকে অস্বীকার করা হয়েছে। এরূপ অসঙ্গতের কারণে এ মতবাদকে আরোহের কূটাভাস বলা হয়।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
আরোহের কূটাভাস বলতে কী বোঝায়?
উত্তর

