উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে মিল আছে? তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যপুস্তকের 'বহুকারণবাদ' বিষয়ের সাথে মিল আছে। জগতে অনেক সময় দেখা যায় একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। অর্থাৎ, একটি কার্যের বিভিন্ন কারণ রয়েছে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বহু। অর্থাৎ, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। উদ্দীপকে 'দুঃখ' নামক কার্যের কারণ হিসেবে হতাশা, বেকারত্ব, অসম্মান, দরিদ্রতা, অসুস্থতা, ব্যর্থতাকে দেখানো হয়েছে। অর্থাৎ, 'দুঃখ' নামক কার্যের একাধিক কারণ রয়েছে। যেহেতু উদ্দীপকে 'দুঃখ' নামক কার্যের একাধিক কারণ আছে বলে দেখানো হয়েছে, তাই এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে মিল আছে? তা আল…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

