ঘটনা-১ এর অনুমানটির স্তরসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-১ এ দৃষ্টান্তটি আরোহ অনুমানের দৃষ্টান্ত। বিভিন্ন যুক্তিবিদ আরোহ অনুমানের জন্য নয়টি স্তর উল্লেখ করেছেন। আরোহ অনুমানের প্রথম স্তর হলো 'সংজ্ঞায়ন'। সাধারণত কোনো বস্তু বা ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে পৃথক করে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করাকে বলে সংজ্ঞায়ন। আরোহ অনুমানের দ্বিতীয় স্তর হলো 'নিরীক্ষণ'। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক বিষয় ও ঘটনাবলি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যক্ষণ করাই হলো নিরীক্ষণ। 'বিশ্লেষণ' আরোহ অনুমানের তৃতীয় স্তর। এই স্তরে বিভিন্ন জটিল বিষয়কে পৃথক করে সহজভাবে প্রকাশ করা হয়। অনুমানের চতুর্থ স্তর হলো 'অপনয়ন'। এই স্তরে ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দেওয়া হয়। আরোহ অনুমানের পঞ্চম স্তর হলো 'প্রকল্প' প্রণয়ন। প্রকল্পের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অগ্রসর হতে হয়। শ্রেণিকরণ আরোহ অনুমানের ষষ্ঠ স্তর। শ্রেণিকরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়সমূহের মধ্য থেকে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আলাদা করতে হয়। বিশেষ বিশেষ দৃষ্টান্তে কোনো একটি বিষয় উপস্থিত থাকতে দেখে তাকে সাধারণ বিষয় হিসেবে গ্রহণ করাকে বলে 'সার্বিকীকরণ'। এটি আরোহ অনুমানের সপ্তম স্তর। আরোহের অষ্টম স্তর হলো 'যাচাইকরণ'। আরোহের ক্ষেত্রে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার যথার্থতা পরীক্ষার পদ্ধতিকে বলে যাচাইকরণ। সর্বোপরি নবম স্তর হলো 'সিদ্ধান্ত গ্রহণ'। এই স্তরে প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি বৈজ্ঞানিক সত্য বা প্রকৃতির নিয়ম বলে গণ্য হয়। এটি আরোহের শেষ স্তর।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
ঘটনা-১ এর অনুমানটির স্তরসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

