আরোহের আকারগত ভিত্তি কেন প্রয়োজন?
উত্তর: আরোহ অনুমানের আকারগত সত্যতা প্রতিষ্ঠার জন্য আরোহ অনুমানের আকারগত ভিত্তি প্রয়োজন। আরোহ অনুমানের আকারগত দিক যে সব বিষয়ের ওপর নির্ভর করে গড়ে উঠে তাকে আরোহের আকারগত ভিত্তি বলা হয়। আরোহ অনুমানের আকার পর্যালোচনা করলে দেখা যায় যে, এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সার্বিক সিদ্ধান্ত আরোহের আকারগত দিকের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। তাই আরোহ অনুমানের আকারগত দিক বা আকারগত সত্যতা প্রতিষ্ঠার জন্যই আরোহের আকারগত ভিত্তি প্রয়োজন।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
আরোহের আকারগত ভিত্তি কেন প্রয়োজন?
উত্তর

