উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের বহুকারণবাদ বিষয়টির প্রতিফলন ঘটেছে। জগতের প্রতি কার্যের কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য উৎপন্ন করে। এই হিসেবে প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। অর্থাৎ, প্রতিটি কার্যের মাত্র একটি কারণ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কোনো একটি কার্য বিভিন্ন কারণে ঘটে থাকে। অর্থাৎ, একটি কার্যের বিভিন্ন কারণ রয়েছে। যখন কোনো একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণবাদ সংক্রান্ত মতবাদটিকে বহুকারণবাদ বলা হয়। তাই বহুকারণবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বহু। অর্থাৎ, বিভিন্ন কারণে একটি কার্য ঘটতে পারে। উদ্দীপকে 'আলো' নামক কার্যের কারণ হিসেবে চন্দ্র, বিদ্যুৎ, সূর্য, মোমবাতি ও টর্চলাইটকে দেখানো হয়েছে। অর্থাৎ, 'আলো' নামক কার্যের একাধিক কারণ রয়েছে। যেহেতু উদ্দীপকে আলো নামক কার্যের একাধিক কারণ আছে বলে দেখানো হয়েছে, তাই এর মাধ্যমে বহুকারণবাদ নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

