উদ্দীপকে উল্লিখিত বিষয়টির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদ প্রতিফলিত হয়েছে। আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করলে বহুকারণবাদ কোনো যথার্থ মতবাদ নয়। উদ্দীপকে 'আলো'-এর কারণ হিসেবে চন্দ্র, বিদ্যুৎ, সূর্য, মোমবাতি ও টর্চলাইটকে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে একটি কার্যের কয়েকটি কারণ দেখানো হয়েছে। তাই উদ্দীপকের মাধ্যমে বহুকারণবাদের প্রতিফলন ঘটেছে। আর যে মতবাদে কোনো কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে। এই মতবাদ অনুযায়ী কোনো কার্যের কারণ একটি নয়, বহু। কিন্তু কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ একটি। এদিক থেকে বহুকারণবাদ গ্রহণযোগ্য মতবাদ নয়। কারণের মতো কার্যকে বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করলে বহুকারণবাদকে গ্রহণ করা যায় না। আবার, কারণের সার্বিকীকরণ করলেও বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। কারণের সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয়, শর্তহীন ও অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এই সংজ্ঞা অনুযায়ীও বহুকারণবাদ মিথ্যা প্রমাণিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, বহুকারণবাদে একটি ঘটনার একাধিক কারণের কথা বলা হলেও এটি যথার্থ নয়। কেননা, বিভিন্ন দিক থেকে বিচার করলে বহুকারণবাদ ভুল প্রমাণিত হয়।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

