দৃশ্যকল্প-১ আরোহের কোন আকারগত ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ আরোহের আকারগত ভিত্তি 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি'কে নির্দেশ করছে। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে বোঝায় প্রকৃতি সবসময় একই অবস্থায় একই আচরণ করে। অর্থাৎ প্রকৃতিতে কোনো অনিয়ম নেই; অতীতে যা ঘটেছে, বর্তমানেও তা ঘটছে এবং ভবিষ্যতেও একই পরিবেশে একই ঘটনা ঘটবে। এটি আরোহ অনুমানের একটি অপরিহার্য। আকারগত ভিত্তি। উদ্দীপকের দৃশ্যকল্প-১- এ বলা হয়েছে, প্রতিবছর বৈশাখ মাসে ঝড় হয়, বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা পড়ে ও গ্রীষ্মকালে গরম পড়ে। এখানে প্রকৃতির একটি নির্দিষ্ট ও নিয়মিত আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে। প্রকৃতিতে ঋতুচক্রের এই আবর্তন সবসময় একইভাবে ঘটে থাকে, যা কোনো আকস্মিক ঘটনা নয়। আরোহ অনুমানে আমরা যখন বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, তখন এই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপরই নির্ভর করি। সুতরাং, দৃশ্যকল্প-১ এর ঋতু পরিবর্তনের এই ধারাবাহিকতা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিরই বাস্তব উদাহরণ।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ আরোহের কোন আকারগত ভিত্তিকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

