উদ্দীপকে শিক্ষকের বক্তব্যটি কোন প্রকার আরোহকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষকের বক্তব্যটি প্রকৃত আরোহকে নির্দেশ করেছে। যেসব আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ এবং 'আরোহমূলক লম্ফ' উপস্থিত তাকে প্রকৃত আরোহ বলে। উদ্দীপকে শিক্ষক ক্লাসে ছাত্রদের মানুষের সাথে অন্যান্য প্রাণীর স্নায়ুতন্ত্র, ফুসফুস, ইন্দ্রিয় বিষয়ে তুলনা করে বলেন, মানুষ যেমন আঘাত পেলে ব্যথা অনুভব করে অন্যান্য প্রাণীও আঘাত পেলে ব্যথা অনুভব করে, যা প্রকৃত আরোহের প্রকারভেদ সাদৃশ্যানুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু সাদৃশ্যানুমান এক প্রকার প্রকৃত আরোহ, তাই বলা যায় উদ্দীপকে শিক্ষকের বক্তব্যটি আরোহ অনুমানের প্রকৃত আরোহকে নির্দেশ করছে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষকের বক্তব্যটি কোন প্রকার আরোহকে নির্দেশ করছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

