প্রকৃতির ঐক্য বলতে কী বুঝ?
উত্তর: 'প্রকৃতির ঐক্য' বা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বলতে বোঝায় যে, প্রকৃতি সর্বদা সম অবস্থায় সম আচরণ করে। অর্থাৎ, প্রকৃতি খামখেয়ালি নয়, এর আচরণের মধ্যে একটি সুশৃঙ্খল ঐকতান বা নিয়ম রয়েছে। অতীতে যে প্রাকৃতিক অবস্থায় প্রকৃতি যে রূপ আচরণ করেছে, ভবিষ্যতেও ঠিক একই অবস্থায় প্রকৃতি একই রূপ আচরণ করবে। যেমন- আগুন অতীতে দহন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। প্রকৃতির এই নিয়মতান্ত্রিক ও অপরিবর্তনীয় আচরণকেই প্রকৃতির ঐক্য বলা হয়, যা আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
প্রকৃতির ঐক্য বলতে কী বুঝ?
উত্তর

