উদ্দীপকের আলোকে কার্যসংমিশ্রণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণে'র প্রকাশ ঘটেছে। যখন অনেকগুলো কারণ মিলিতভাবে কোনো মিশ্র কার্যের সৃষ্টি করে এবং কারণগুলোর মিলিত ফল ভিন্নভাবে প্রকাশিত না হয়ে এক সাথে প্রকাশিত হয় তখন তাকে কার্য সংমিশ্রণ বলে। কার্য সংমিশ্রণকে দুইভাগে ভাগ করা যায় যার মধ্যে একটি হলো ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ। যখন অনেকগুলো কারণ মিলিতভাবে একসাথে কাজ করে এবং কারণগুলোর মিলিত ফল কারণগুলো থেকে ভিন্নজাতীয় হয় তখন তাকে ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ বলে। উদ্দীপকে ফুলমতি আমলকি, হলুদ, মরিচ, ধনিয়া, সরিষা, মেথি, লবণ ও সরিষার তেল ব্যবহার করে আচার তৈরি করেছেন। এখানে প্রতিটি উপাদান একেকটি স্বতন্ত্র কারণ বা শর্ত হিসেবে কাজ করেছে। এই উপাদানগুলো যখন একত্রে মিশিয়ে কষানো হয়েছে, তখন তারা সম্মিলিতভাবে 'আমলকির আচার' নামক একটি নতুন কার্য উৎপন্ন করেছে। যেহেতু এখানে একাধিক উপাদানের বা কারণের সমন্বয়ে একটি মিশ্র ফল পাওয়া গেছে যার স্বাদ ও গুণাগুণ উপাদানগুলোর থেকে ভিন্ন। তাই এটি ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কার্যসংমিশ্রণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

