পরীক্ষণ কি সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, পরীক্ষণ (Experiment) সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে করা হয় এবং এর ওপর পরীক্ষকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই পরীক্ষক তার প্রয়োজনমতো একটি বিষয়কে বার বার পরীক্ষা করে দেখতে পারেন। এজন্য পরীক্ষণ সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে। যেমন: কোনো এক গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেল, আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য। এই সিদ্ধান্তের নিশ্চয়তা প্রমাণের জন্য অন্য গবেষণাগারেও একই পরীক্ষা করা হলো এবং সেখানেও একই ফল পাওয়া গেল। এভাবে একটা নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হলো যে, আগুন জ্বালানোর জন্য অক্সিজেন অপরিহার্য।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
পরীক্ষণ কি সব সময় সত্যতা নিশ্চিত করতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর

