শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে অনুপপত্তির পার্থক্য বিদ্যমান। কেননা জাহিদের বক্তব্য সঠিক কিন্তু জালালের বক্তব্য অনুপপত্তিযুক্ত।নিচে এদের বক্তব্যের পার্থক্য ব্যাখ্যা করা হলো- কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। প্রতিটি কার্যের কারণ অপরিহার্যভাবে তার কার্যটিকে উৎপন্ন করে। উদ্দীপকের জাহিদ তার বক্তব্যে বিষপানকে একটি লোকের মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। বিষপান ও মৃত্যুর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাই উদ্দীপকের জাহিদের বক্তব্যে কার্যকারণের দিক থেকে কোনো অনুপপত্তি ঘটেনি। অপরদিকে, উদ্দীপকের জালাল যে বক্তব্য প্রদান করেছে সেখানে অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে কার্যকারণ নিয়মের অপপ্রয়োগ ঘটেছে। কার্যকারণ-নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। যখন কারণটি ঘটে তখন কার্যটি ঘটে; আবার যখন কারণটি ঘটে না তখন কার্যটি ঘটে না। অর্থাৎ, কারণ ছাড়া কার্য হয় না। কিন্তু অনেক সময় কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের জালাল ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। প্রকৃতপক্ষে ধূমকেতুর উদয় ও রাজার মৃত্যুর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই বলা যায় যে, এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল

উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমা…

উদ্দীপক

জাহিদ বলল, 'একটি লোক বিষপান করার পর মৃত্যুবরণ করল। সুতরাং বিষপানই মৃত্যুর কারণ।' জাহিদের কথা শুনে জালাল বলল, 'আকাশে ধূমকেতু উদয়ের পর রাজা মারা গেল। সুতরাং ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ।' জালালের কথা শুনে সামাদ বলল, 'দিন রাতের আগে আসে, তাই দিনই রাতের কারণ।

Jessore · 2023

উত্তর

যে মতবাদ অনুযায়ী কোনো একটি কার্যের বহুকারণ রয়েছে বলে মনে করা হয় তাকে বহুকারণবাদ বলে।

উত্তর

'কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা'- ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের সামাদের বক্তব্যে একটি সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো- কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। আর কারণ থাকে কার্যের আগে এবং কার্য থাকে কারণের পরে। কারণ হলো কার্যের পূর্ববর্তী, অপরিবর্তনীয়,শর্তনিরপেক্ষ এবং অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কোনো ঘটনার কারণ তার কার্যের সাথে এমনভাবে যুক্ত থাকে যে, কারণটি ঘটলে কার্যটি ঘটে এবং কারণটি না ঘটলে কার্যটি ঘটে না। তাই কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু অনেক সময় দেখা যায় যে, দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয়। যখন দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করা হয় তখন সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে। তেমনি উদ্দীপকের সামাদ তার বক্তব্যে দিন ও রাত দুটি সহকার্যের একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সামাদের বক্তব্যে সহকার্যকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে জাহিদ ও জালালের বক্তব্যের মধ্যে অনুপপত্তির পার্থক্য বিদ্যমান। কেননা জাহিদের বক্তব্য সঠিক কিন্তু জালালের বক্তব্য অনুপপত্তিযুক্ত।নিচে এদের বক্তব্যের পার্থক্য ব্যাখ্যা করা হলো- কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই প্রতিটি কার্যের কারণ নির্দিষ্ট। প্রতিটি কার্যের কারণ অপরিহার্যভাবে তার কার্যটিকে উৎপন্ন করে। উদ্দীপকের জাহিদ তার বক্তব্যে বিষপানকে একটি লোকের মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। বিষপান ও মৃত্যুর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাই উদ্দীপকের জাহিদের বক্তব্যে কার্যকারণের দিক থেকে কোনো অনুপপত্তি ঘটেনি। অপরদিকে, উদ্দীপকের জালাল যে বক্তব্য প্রদান করেছে সেখানে অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে কার্যকারণ নিয়মের অপপ্রয়োগ ঘটেছে। কার্যকারণ-নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। যখন কারণটি ঘটে তখন কার্যটি ঘটে; আবার যখন কারণটি ঘটে না তখন কার্যটি ঘটে না। অর্থাৎ, কারণ ছাড়া কার্য হয় না। কিন্তু অনেক সময় কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন কার্যকারণ সম্পর্কবিহীন দুটি ঘটনার একটিকে অন্যটির কারণ হিসেবে অভিহিত করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তাকে কাকতালীয় অনুপপত্তি বলে। উদ্দীপকের জালাল ধূমকেতুর উদয়কে রাজার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেছে। প্রকৃতপক্ষে ধূমকেতুর উদয় ও রাজার মৃত্যুর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই বলা যায় যে, এখানে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 1st PaperChapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Barisal · 2017

ক
ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়?
খ
প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয় কেন?
গ
উদ্দীপকে প্রতীকী যুক্তিবিদ্যার কোন ধারণাটি ফুটে উঠেছে? বাস্তব উদাহরণসহ লিখ।
ঘ
প্রচলিত পদ্ধতির চেয়ে সত্যসারণির কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়- বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয় কেন?

প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়?

ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের দৃশ্যকল্পগুলো থেকে প্রশ্নগুলোর উত্তর দাও: দৃশ্যকল্প-১: শহরে যত মানুষ আছে দেখা গেল তাদের কেউ অশিক্ষিত নয়। সুতরাং বলা যায় সকল শহরবাসীই শিক্ষিত। দৃশ্যকল্প-২: খেলনা সাপকে অন্ধকার রাতে দেখে আসল সাপ মনে করে কেউ ভয়ে চিৎকার দিল।

Barisal · 2017

ক
নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত কত প্রকার?
খ
পরীক্ষণ সব সময় কি সত্যতা নিশ্চিত করতে পারে?
গ
দৃশ্যকল্প-১-এ নিরীক্ষণের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে- ব্যাখ্যা কর।
ঘ
দৃশ্যকল্প-১-এ ও দৃশ্যকল্প-২-এর আন্তঃসম্পর্ক মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরীক্ষণ সব সময় কি সত্যতা নিশ্চিত করতে পারে?

পরীক্ষণ সব সময় কি সত্যতা নিশ্চিত করতে পারে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত কত প্রকার?

নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত কত প্রকার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Barisal · 2017

ক
সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও।
খ
প্রাকল্পিক বাক্যের সত্য সারণি লেখ।
গ
উদ্দীপকের উল্লিখিত ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে?
ঘ
উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রাকল্পিক বাক্যের সত্য সারণি লেখ।

প্রাকল্পিক বাক্যের সত্য সারণি লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও।

সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রচলিত পদ্ধতির চেয়ে সত্যসারণির কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়- বর্ণনা কর।উদ্দীপকে প্রতীকী যুক্তিবিদ্যার কোন ধারণাটি ফুটে উঠেছে? বাস্তব উদাহরণসহ লিখ।প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয় কেন?ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়?দৃশ্যকল্প-১-এ ও দৃশ্যকল্প-২-এর আন্তঃসম্পর্ক মূল্যায়ন কর।দৃশ্যকল্প-১-এ নিরীক্ষণের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে- ব্যাখ্যা কর।পরীক্ষণ সব সময় কি সত্যতা নিশ্চিত করতে পারে?নিরীক্ষণের অনুপপত্তি প্রধানত কত প্রকার?উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক- বিশ্লেষণ কর।উদ্দীপকের উল্লিখিত ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে?প্রাকল্পিক বাক্যের সত্য সারণি লেখ।সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।