দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ভিন্ন ভিন্ন কারণ একত্রে মিলিত হয়ে যে মিশ্র কার্যটি উৎপন্ন করেছে তা মূলত কার্যসংমিশ্রণের একটি প্রকার ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে। ব্যাখ্যা করা হলো- আমরা জানি, কার্যসংমিশ্রণ বলতে যখন একাধিক কারণ একত্র মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন বিভিন্ন কার্যের এ মিশ্রণকে কার্যসংমিশ্রণ বোঝায়। কার্যসংমিশ্রণ দুই প্রকার। যথা-১. সমজাতীয় কার্যসংমিশ্রণ। ২. ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ। এদের মধ্যে ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণ হলো- যখন একাধিক কারণ একসাথে মিলিতভাবে কাজ করে একটি মিশ্রিত কার্য উৎপন্ন করে এবং মিশ্রিত কার্যটি যদি কারণগুলো থেকে ভিন্ন জাতীয় হয়, তাহলে এ কার্যসংমিশ্রণকে ভিন্ন জাতীয় কার্যসংমিশ্রণ বলে।" ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণে ভিন্ন ভিন্ন কারণ থেকে সৃষ্ট মিশ্র কার্যটি আর কারণের ভিন্নতা অনুসারে স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে পারে না বরং একসাথে মিশে যায়। তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ 'করোনা আক্রান্ত' নামক যে মিশ্র 'কার্যটি সর্দি, কাশি, জ্বর, গন্ধহীনতা ও অক্সিজেনের স্বল্পতা নামক ভিন্ন ভিন্ন কারণের মিলিত ক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে সেই মিশ্র কার্যের প্রকৃতি ও কারণগুলোর প্রকৃতি থেকে ভিন্নরূপ। অর্থাৎ করোনা আক্রান্ত মিশ্র কার্যকে কারণের ভিন্নতা অনুসারে পৃথকভাবে বিশ্লেষণ করা যায় না। সুতরাং এটি একটি ভিন্নজাতীয় কার্যসংমিশ্রণের উদাহরণ।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ কোন প্রকারের কার্যসংমিশ্রণকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

