উদ্দীপকে কোন সংস্থাটির চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের সাদৃশ্য রয়েছে। জাতিসংঘের ছয়টি সংস্থা রয়েছে। এ ছয়টি সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করে থাকে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. সাধারণ পরিষদ: সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি শাখা। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এ পরিষদের সদস্য। এ পরিষদের সুপারিশক্রমে যেকোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদ কার্যকর করতে পারে। ২. নিরাপত্তা পরিষদ: এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। এর মোট সদস্যসংখ্যা ১৫টি। তন্মধ্যে ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশ হলো ৫টি। ৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: সাধারণ পরিষদের মধ্য হতে ৫৪ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত। বছরে অন্তত ৩ বার এর অধিবেশন বসে। ৪. অছি পরিষদ: অছি পরিষদ পরাধীন দেশগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। তবে বর্তমানে এ পরিষদের কার্যক্রম নেই বললেই চলে। ৫. আন্তর্জাতিক আদালত: দুটি রাষ্ট্রের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের নিমিত্তে এ শাখাটি কাজ করে। ৬. সেক্রেটারিয়েট: এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মূলত এর দক্ষতা ও কার্য প্রচেষ্টার ওপর নির্ভরশীল।
HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · সৃজনশীল
উদ্দীপকে কোন সংস্থাটির চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর