শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক সংগঠনের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে আমার পাঠ্যপুস্তকের জাতিসংঘের মিল রয়েছে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সংগঠন বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন প্রেরণ করে থাকে। এ শান্তি মিশনে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে এই মিশনের কার্যক্রম পরিচালিত হয়। উক্ত সংগঠন বিশ্বব্যাপী মানুষের জান, মাল ও নিরাপত্তা বিষয়ে কাজ করে যাচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে জাতিসংঘের মিল রয়েছে।

HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক …

উদ্দীপক

আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে এই মিশনের কার্যক্রম পরিচালিত হয়। উক্ত সংগঠন বিশ্বব্যাপী মানুষের জান, মাল ও নিরাপত্তা বিষয়ে কাজ করে যাচ্ছে।

Dhaka · 2025

উত্তর

জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম ট্রিগভেলি।

উত্তর

যুদ্ধোত্তর পৃথিবীর রূপরেখা প্রণয়ন এবং নতুন বিশ্বব্যবস্থার পরিকল্পনাকল্পে বিগ থ্রি নেতৃবৃন্দ ইউক্রেন-এর ক্রিমিয়ার ইয়াল্টায় এক সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে জাতিসংঘবিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন- প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্ব থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যাকে বলা হয় ভেটো শক্তি (Veto power)। 'ভেটো' শব্দের অর্থ আমি মানি না। এ সম্মেলনে এটিও স্থির হয় যে, বিশ্বশান্তি রক্ষা, যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে। এ সম্মেলনে আরও স্থির হয়, ১৯৪৫ সালের ২৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘের নির্বাহী সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘ সনদ (UN Charter) প্রণীত হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে আমার পাঠ্যপুস্তকের জাতিসংঘের মিল রয়েছে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সংগঠন বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন প্রেরণ করে থাকে। এ শান্তি মিশনে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে এই মিশনের কার্যক্রম পরিচালিত হয়। উক্ত সংগঠন বিশ্বব্যাপী মানুষের জান, মাল ও নিরাপত্তা বিষয়ে কাজ করে যাচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে জাতিসংঘের মিল রয়েছে।

উত্তর

বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংগঠনটি অর্থাৎ জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উক্তটির সাথে আমি সম্পূর্ণ একমত। যেসব মহান লক্ষ্য ও উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সব বাস্তবায়িত না হলেও সামগ্রিকভাবে জাতিসংঘ ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের অবদান প্রশংসনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গড়ে তোলা এ সংগঠনটি দীর্ঘ সাত দশক ধরে নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও যে সার্থকভাবে টিকে আছে তা এর সাফল্যের পরিচয় বহন করে। এই সাত দশক ধরে বিশ্ববাসী বহু বড় ধরনের আন্তর্জাতিক সমস্যার মুখোমুখী হলেও জাতিসংঘ সার্থকভাবে হস্তক্ষেপের ফলে বিশ্ব এখনও তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয়নি। নিজেদের নিরাপত্তার জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো মূলত জাতিসংঘের দিকেই তাকিয়ে থাকে। ইন্দোনেশিয়া, লিবিয়া, নামিবিয়া প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘের ঐকান্তিক প্রচেষ্টার বলিষ্ঠ ভূমিকা রাখার ফলেই স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। ১৯৪৮ সালে আরব-ইসরাইল বিরোধ মোকাবিলা, ১৯৫০ সালে কোরীয় সংকট দূরীকরণ, ১৯৬৭ সালের আবর-ইসরাইল যুদ্ধ বিরতি, আফ্রিকার দেশে দেশে সংঘাতের অবসান, ভিয়েতনাম যুদ্ধের অবসান, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের অবসানে জাতিসংঘের অন্যতম সফল প্রয়াস। এছাড়াও গণতন্ত্রের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, মানবাধিকার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পরমাণু অস্ত্র বিস্তারে রোধ, বর্ণ বৈষম্যের অবসান প্রভৃতি বিষয়ে অনেক কর্মসূচির মাধ্যমে জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
HSCHistory 2nd PaperChapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি অঞ্চলকে কেন্দ্র করে দুটি রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। উভয় রাষ্ট্রই আগ্রাসী কর্মকাণ্ড চালায়। দুটি রাষ্ট্রই একটি বৃহৎ প্রতিষ্ঠানের নিকট প্রতিকার চায়। শান্তি প্রতিষ্ঠায় সেটির ভূমিকা প্রশংসনীয়।

Comilla · 2017

ক
উড্রো উইলসন কে ছিলেন?
খ
নিরাপত্তা পরিষদের কাজ লেখ।
গ
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান কোনটি? পরিচয় দাও।
ঘ
উত্ত প্রতিষ্ঠানের কর্মকান্ড কমবেশি সফল হয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নিরাপত্তা পরিষদের কাজ লেখ।

নিরাপত্তা পরিষদের কাজ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উড্রো উইলসন কে ছিলেন?

উড্রো উইলসন কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানব সভ্যতার শুরু থেকেই শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক সংস্থা গঠনের চিন্তাভাবনা করে চলেছে মানুষ। মাত্র দুই দশক সময়ের ব্যবধানে দু'টি মানবসভ্যতা বিধ্বংসী যুদ্ধ মানুষের মনে গভীরভাবে রেখাপাত করেছিল। ফলে বিশ শতকের মধ্যভাগে একটি বৃহৎ আন্তর্জাতিক সংস্থার জন্ম হয়।

Dhaka · 2017

ক
রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
খ
ভেটো কী? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে তার অঙ্গ সংগঠন সম্পর্কে আলোচনা কর।
ঘ
বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত বৃহৎ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ভেটো কী? ব্যাখ্যা কর।

ভেটো কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইসলাম-পূর্ব যুগে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগে থাকত। এতে বিভিন্ন গোত্র যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো তেমনি অনেক প্রাণহানি ঘটত। বিভিন্ন গোত্রের মধ্যে শত্রুতা লেগেই থাকত। হযরত মোহাম্মদ (সা.) এ সংঘর্ষ হতে বিরত রাখার জন্য তৈরি করলেন 'হিলফুল ফুজুল' নামক একটি শান্তি সংঘ ৷

Combined · 2018

ক
আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
খ
ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে বর্ণিত হিলফুল ফুজুল এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ
“সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”— তোমার মতামত দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?

ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উত্ত প্রতিষ্ঠানের কর্মকান্ড কমবেশি সফল হয়েছে? বিশ্লেষণ কর।উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান কোনটি? পরিচয় দাও।নিরাপত্তা পরিষদের কাজ লেখ।উড্রো উইলসন কে ছিলেন?বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত বৃহৎ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চউদ্দীপকে যে আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে তার অঙ্গ সংভেটো কী? ব্যাখ্যা কর।রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?“সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”— তোমার মতাউদ্দীপকে বর্ণিত হিলফুল ফুজুল এর সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল আছে? ব্ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।