উদ্দীপকে বর্ণিত সংগঠনটি পাঠ্যপুস্তকের কোন সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি পাঠ্যপুস্তকের ১৯৪৫ সালে গঠিত আন্তর্জাতিক সংঘঠন জাতিসংঘ বা United Nations-এর সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরীতে মিলিত হন। সেখানে তারা আটলান্টিক সনদ ঘোষণা দেন, যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সকল সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ যেসব উদ্যোগ গ্রহণ করেছে, তা বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখে। জাতিসংঘের প্রধান কাজ ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তার মধ্যে ছিল বিশ্ববাসীকে যুদ্ধ ভয় থেকে মুক্তিদান, বিবদমান রাষ্ট্রসমূহের মাঝে বন্ধুত্ব আনয়ন, যুদ্ধ বিরতির নির্দেশ, অকেজো পুরোনো চুক্তি পরিবর্তন, আন্তর্জাতিক আইনের পরিবর্তন, যুদ্ধের জন্য দায়ী রাষ্ট্রকে শাস্তি প্রদান এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহ-অবস্থান নীতি গ্রহণ করা। তাই উপর্যুক্ত আলোচনার আলোকে বলতে' পারি যে, উদ্দীপকে বর্ণিত সংগঠনটি পাঠ্যপুস্তকের জাতিসংঘের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনটি পাঠ্যপুস্তকের কোন সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর