উক্ত সংগঠনটির কারণেই প্রায় আট দশক ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড়ো কোনো যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সংগঠনটির কারণেই প্রায় আট দশক ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড়ো কোনো যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে- উক্তিটি যথার্থ। ১৯৪৫ সালের পর থেকে পৃথিবীতে যেসব রাষ্ট্রের দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয়েছে সেসব রাষ্ট্রের দ্বন্দ্ব-সংঘাত নিরসনে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই সফল হয়েছে। জাতিসংঘ না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বড় কোনো সংঘর্ষ বা যুদ্ধ বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকত। কিন্তু জাতিসংঘ আছে বলেই হয়তো তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ পরিহার করা সম্ভব হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অধিবেশনে রাষ্ট্রসমূহের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শান্তি ও নিরাপত্তার জন্য নানা ধরনের বক্তব্য ও প্রস্তাব উপস্থাপন করেছেন। অনেক ক্ষেত্রেই এ প্রস্তাবসমূহ গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। ফলে শান্তি ও নিরাপত্তার ইস্যুতে জাতিসংঘের নানামুখী প্রস্তাব ও উদ্যোগের ফলে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার অবস্থা এখনও সহনশীল রয়েছে। জাতিসংঘের উপস্থিতির কারণে সদ্য স্বাধীন দেশগুলো সীমিত হলেও মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পৃথিবীতে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, গবেষণাসহ নানা খাতে মানুষকে সাহায্য করে, আর্থিক সহায়তা ও ঋণ প্রদানসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ বিশ্বব্যাপী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সুতরাং বলা যায়, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। নতুবা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড়ো কোনো যুদ্ধ বেঁধে যেত।
HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · সৃজনশীল
উক্ত সংগঠনটির কারণেই প্রায় আট দশক ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড়ো …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর