উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন সংগঠনের নাম বসবে? উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে জাতিসংঘ নামক সংগঠনের নাম বসবে। উক্ত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিচে ব্যাখ্যা করা হলো- ১. শান্তিভঙ্গের হুমকি ও আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ২. বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। ৩. অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সব জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। ৪. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। ৫. আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। ৬. নতুন প্রতিষ্ঠিত সব রাষ্ট্রের জন্য জাতিসংঘের সদস্যপদ গ্রহণের পথ খোলা রাখা। ৭. উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জাতিসংঘের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার সংরক্ষণ ও রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।
HSC History 2nd Paper Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 6: জাতিসংঘ এবং বিশ্বশান্তি · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে কোন সংগঠনের নাম বসবে? উক্ত সংগঠনের লক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর