তুমি কি মনে কর উক্ত পরিস্থিতি বর্তমানেও চলমান হয়েছে?-বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। কিন্তু বর্তমানে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বিশ্বকে আবার স্নায়ুযুদ্ধের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। বর্তমানে যেসব ক্ষেত্রে স্নায়ুযুদ্ধ চলমান তা হচ্ছে- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিযোগিতা: সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেনের ক্রিমিয়া দখল করে বা চলমান রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমেরিকার সাথে রাশিয়ার উত্তেজনা সৃষ্টি করে। যা মূলত স্নায়ুযুদ্ধের নতুন রূপ। সাইবার যুদ্ধ: সাইবার প্রযুক্তির মাধ্যমে একে অপরের মধ্যে প্রভাব বিস্তার রা তথ্য চুরির মতো ঘটনা চলছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে যা স্নায়ুযুদ্ধের নতুন রূপ। পরমাণু অস্ত্র প্রতিযোগিতা: বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পরমাণু অস্ত্রের উৎপাদন ও প্রতিযোগিতা শুরু করেছে যার ফলে বিশ্বে অস্থিরতা বাড়ছে। এ অস্ত্র প্রতিযোগিতা বিশ্বে নতুন করে স্নায়ুবিক উত্তেজনা সৃষ্টি করছে। আঞ্চলিক প্রভাব বিস্তার: আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে বর্তমানে স্নায়ুবিক উত্তেজনা চলছে। যা বিশ্বকে আবার স্নায়ুযুদ্ধের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে, স্নায়ুযুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলেও কিছু কিছু ক্ষেত্রে যেমন- অর্থনৈতিক, প্রযুক্তি, সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে এর প্রভাব এখনো বিদ্যমান রয়েছে।
HSC History 2nd Paper Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত পরিস্থিতি বর্তমানেও চলমান হয়েছে?-বিশ্লেষণ কর।
উদ্দীপক
ছবি: মুখোমুখী পৃথিবীর দুই পরাশক্তি। দুটি সামরিক জোট গঠনের মধ্য দিয়ে যুদ্ধ-পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্বজুড়ে।উত্তর
উত্তর
উত্তর
উত্তর