পেরেস্ত্রোইকা কী? বুঝিয়ে লেখো ।
উত্তর: পেরেস্ত্রোইকা বলতে রাশিয়ার সোভিয়েত আমলের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের আলোচিত উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে বোঝায় । আশির দশকের মাঝামাঝি নাগাদ সাবেক সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন শুরু হয়। মিখাইল গর্বাচেভের সংস্কারধর্মী চিন্তাভাবনা এ পরিবর্তনকে ত্বরান্বিত করে। কেউ কেউ বলেন, উদারনৈতিক নীতি গ্রহণ করে তিনি সোভিয়েত ইউনিয়নের ভাঙন রোধ করতে চেয়েছিলেন। তবে পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন তথা সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য অনেকে গর্বাচেভকেই দায়ী করে থাকেন ।
HSC History 2nd Paper Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব · সৃজনশীল
পেরেস্ত্রোইকা কী? বুঝিয়ে লেখো ।
উত্তর