উদ্দীপকে উল্লিখিত ১ নং পয়েন্টটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১নং পয়েন্টটি স্নায়ুযুদ্ধের ধারণা । Cold war-এর বাংলা প্রতিশব্দ স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী মতাদর্শগত যে প্রতিদ্বন্দিতা গড়ে উঠেছিল ইতিহাসে তাকে স্নায়ুযুদ্ধ নামে অভিহিত করা হয়। স্নায়ুযুদ্ধ মূলত একটি আদর্শগত বিরোধ; এ যুদ্ধে একপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো একত্রিত হয়েছিল। ইংরেজি Cold war শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকার অর্থনীতিবিদ Stateman Barne Nard Barwuch দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আমেরিকার ও রাশিয়ার নেতৃত্বে পরস্পরবিরোধী আদর্শগত রাষ্ট্র জোট গড়ে ওঠে এবং বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মতাদর্শ প্রচার শুরু করে। এসময় পরস্পরবিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি সে যুদ্ধভাব গড়ে উঠেছিল তাকেই স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয়।
HSC History 2nd Paper Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১ নং পয়েন্টটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর