নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে লেখ।
উত্তর: জাতিসংঘের ৬টি মূল অঙ্গ সংগঠনের একটি হচ্ছে নিরাপত্তা পরিষদ বা Sccurity council। এ পরিষদের সদস্যসংখ্যা ১৫টি দেশ। এর মধ্যে ৫টি দেশ স্থায়ী। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাকি ১০টি দেশ অস্থায়ী। এ দশটি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ থেকে ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫টি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
HSC History 2nd Paper Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব · সৃজনশীল
নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে লেখ।
উত্তর