উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্রের দ্বন্দ্ব কোন বিষয়কে ইঙ্গিত করে। এবং উক্ত দ্বন্দ্বের মূল কারণগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্রের দ্বন্দ্ব স্নায়ু যুদ্ধকে ইঙ্গিত করে। উক্ত দ্বন্দ্ব অর্থাৎ স্নায়ু যুদ্ধের মূল কারণগুরো হচ্ছে- ১. সমাজতন্ত্র প্রসারের ভীতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছিল যুদ্ধবিধ্বস্ত এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরোপ ধীরে ধীরে সাম্যবাদের দিকে ধাবিত হতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কঠোর নীতি গ্রহণ করে। ২. গ্রিসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব: ১৯৪৫ সালে গ্রিসের নির্বাচনের সময় ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে গ্রিসের অভ্যন্তরীণ কোন্দলে হস্তক্ষেপ করলে রাশিয়া বিরূপ মনোভাব পোষণ করে, ফলে স্নায়ুযুদ্ধ অবস্থা বিরাজ করে। ৩. ইরান সমস্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী ইরান দখল করে। তখন উত্তর ইরান সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। কথা ছিল ছয় মাসের মধ্যে মিত্রশক্তি ইরান থেকে সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু তা না হওয়ায় দুই শক্তির মধ্যে স্নায়ুযুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়। ৪. জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া জার্মানির কাছে ১০,০০০ মিলিয়ন ডলার দাবি করলে যুক্তরাষ্ট্রের ইন্ধনে জার্মানি ক্ষতিপূরণ হিসাবে ১০,০০০ মিলিয়ন ডলার দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। ফলে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে সন্দেহের ঢেউ উঠতে থাকে। ৫. আণবিক বোমা সমস্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিনীরা আণবিক শক্তি প্রয়োগ করে। মার্কিনীরা এতে গোপনীয়তা রক্ষা করে। মার্কিনীদের এ ব্যবহার রাশিয়ার কাম্য ছিল না। ফলে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সন্দেহ মাথাচাড়া দিয়ে ওঠে। আর এ সন্দেহ থেকে স্নায়ুযুদ্ধের বাষ্প উদ্গিরণ হতে থাকে। সর্বশেষে বলা যায়, স্নায়ুযুদ্ধের উৎপত্তি হয়েছিল মূলত দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা থেকে। কারণ হিসেবে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর এ দুই পরাশক্তি নিজস্ব প্রভাববলয় বাড়ানোর চেষ্টায় মশগুল ছিল। আর এ চেষ্টা অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে না হয়ে আদর্শগত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে পরিণত হয়েছিল। তাই সৌভাগ্যবশত তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়ে স্নায়ুযুদ্ধের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল।
HSC History 2nd Paper Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 7: স্নায়ুযুদ্ধ: পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' রাষ্ট্রের দ্বন্দ্ব কোন বিষয়কে ইঙ্গিত করে। এবং উক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর