উদ্দীপকে ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের মার্টিন লুথার কিং-এর মিল পাওয়া যায়। মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গ হওয়ায় ছোটবেলা থেকেই তাকে নানা বাধা, অবহেলা ও বৈষম্যের শিকার হতে হয়। তিনি, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের ন্যায় আমেরিকা নাগরিক আন্দোলনে কৌশল প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৬৫ সালে 'প্লে বয়' পত্রিকার এক সাক্ষাৎকারে মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গদের সমান অধিকারসহ অতীতের অন্যায়ের ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণবাবদ প্রাপ্ত অর্থ তিনি অনগ্রসর জাতিদের জন্য ব্যয় করবেন বলে দাবি করেন। রোজাপার্ক নাম একজন কৃষ্ণাঙ্গ মহিলা বাসে শ্বেতাঙ্গদের জন্য নির্ধারিত স্থানে বসে ভ্রমণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হলে লুথার কিং-এর নেতৃত্বে বাস ধর্মঘট শুরু হয়। ৩৮৫ দিনের এ ধর্মঘট চলাকলে তার বাড়ির একাংশ বোমা মেড়ে উড়িয়ে দেওয়া হয় ও তাকে গ্রেপ্তার করা হয়। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে চরম আন্দোলনের মধ্য দিয়ে মন্টেগোমারীর সরকারি বাসে বর্ণবাদ অবৈধ ঘোষিত হয়। এর ফলে মার্টিন লুথার কিং জাতীয় নেতায় পরিণত হয়। তার বিখ্যাত ভাষণ 'I have a dream [গণিত] এ বর্ণবাদীর বিলোপের স্বপ্ন ঘোষিত হয়েছে। মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার, শ্রম অধিকার, শ্রেণিবৈষম্য বিরোধী আইনের দাবি প্রভৃতি আন্দোলনের মাধ্যমে ব্যাপক জনসমর্থন লাভ করেন। ফলে ১৯৬৪ সালের নাগরিক অধিকার আইনে এসব দাবির অনেকগুলো পূরণ করা হয়। বর্ণবাদী বিরোধী আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর