উদ্দীপকে বর্ণিত কৃষ্ণাঙ্গ নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের বর্ণিত কোন নেতার সাথে মিল রয়েছে?
উত্তর: উদ্দীপকে বর্ণিত কৃষ্ণাঙ্গ নেতার সাথে পাঠ্যবইয়ে আলোচিত মার্টিন লুথার কিং-এর মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত অদ্য ২৬ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় একজন কৃষ্ণাঙ্গ নেতার সংগ্রামের কাহিনি নিয়ে রিপোর্ট করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, তিনি তার স্বজাতীয় মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সোচ্চার ছিলেন। তিনি চেয়েছিলেন যেন তার স্বজাতির লোকেরা ভোটাধিকার, কর্মের অধিকার, আইনের শাসন এবং ধর্মীয় অধিকার ভোগ করতে পারে। তার কর্মকান্ডে বিরক্ত হয়ে একজন শ্বেতাঙ্গ তাকে গুলি করে হত্যা করে। যা মার্টিন লুথার কিংকে নির্দেশ করে। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অসামান্য অবদান রেখে আমেরিকার বর্ণবাদ নির্মূলে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। প্রেসিডেন্ট জনসন লুথারের আন্দোলনের ফলে নিগ্রোদের অনেক দাবি মেনে নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিগ্রোদের ভোটাধিকার। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি আততায়ীর গুলিতে নিহত হন।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কৃষ্ণাঙ্গ নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের বর্ণিত কোন নে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর