উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্বের প্রথম বর্ণবাদ বিরোধী আন্দোলনটি কীভাবে গড়ে ওঠে তা সংক্ষেপে তুলে ধর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের 'বর্ণবাদ' বিষয়টির সাদৃশ্য রয়েছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বর্ণবাদ বিরোধী অসংখ্য আন্দোলন ও সংগ্রাম হয়েছে। তন্মধ্যে ১৯০৬ সালের সত্যাগ্রহ আন্দোলন বিশ্বের প্রথম বর্ণবাদ বিরোধী আন্দোলন হিসেবে স্বীকৃত। ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার 'এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স' জারি করে, যা ভারতীয়দের কাছে 'The Black Act [গণিত] নামে পরিচিত। এ আইনে বলা ছিল ট্রান্সভালের ভারতীয় বংশোদ্ভূতরা ওই দেশে বাস করতে হলে নাম রেজিস্ট্রি করে পুলিশি সনদ নিতে হবে। সনদ দেখাতে না পারলে জরিমানা ও জেল হবে। মহাত্মা গান্ধী এ আইনের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তাই তিনি আফ্রিকার 'বসবাসকারী কৃষ্ণাঙ্গ ও ভারতীয়দের পাশে দাঁড়ানোর জন্য নতুন করে অহিংস আন্দোলনের ডাক দেন। আফ্রিকায় বসবাসরত আড়াই লক্ষ সত্যাগ্রহী ভারতীয়দের নিয়ে এ আন্দোলনের নাম দেন সত্যাগ্রহ আন্দোলন। এ আন্দোলন ছিল অহিংস, প্রতিশোধের জন্য নয়। অনেক পূর্ব থেকে জঘন্য ঘৃণিত ও বর্বর প্রথা বর্ণবাদের বিরুদ্ধে এ আন্দোলনটি মাইলফলক হয়ে আছে।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর