বর্ণবাদ বিরোধী আন্দোলনে মিমির দাদার উল্লেখ করা লোকটির অবদান অনস্বীকার্য বিশ্লেষণ কর।
উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলনে মিমির দাদার উল্লেখ করা লোকটি তথা মহাত্মা গান্ধীর অবদান অনস্বীকার্য- উক্তিটি যথার্থ। আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা অন্যতম। মহাত্মা গান্ধী সর্বপ্রথম আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সূচনা করেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মহাত্মা গান্ধী বর্ণবৈষম্যের বিরোধিতা করেন। তিনি নিজেও এ বৈষম্যের শিকার হন। তিনি বৈষম্যের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন। এ লক্ষ্যে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং এ সংগঠনের মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করেন এবং বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন। ফলে ট্রান্সভাল সরকার বিভিন্নভাবে শান্তিকামী ভারতীয়দের ওপর অত্যাচার চালালে আফ্রিকার সাধারণ মানুষও প্রতিবাদ শুরু করে। এতে সরকার সমঝোতা করতে বাধ্য হয়। বিশ্বের নিগৃহীত ও শোষিত মানুষের আদর্শ মহামানব ছিলেন মহাত্মা গান্ধী। তার প্রদর্শিত বর্ণবাদবিরোধী সত্যাগ্রহ আন্দোলন বিশ্ব থেকে বর্ণবাদ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। পরিশেষে বলা যায়, বর্ণবাদ বিরোধী আন্দোলনে আসামান্য অবদানের জন্য মহাত্মা গান্ধীর নামটি অবিস্মরণীয় হয়ে থাকবে।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বর্ণবাদ বিরোধী আন্দোলনে মিমির দাদার উল্লেখ করা লোকটির অবদান অনস্বীক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর