উদ্দীপকের যুবক 'ক'-এর অভিজ্ঞতায় ফুটে ওঠা চিত্রটি তোমার পাঠ্যবইয়ে আলোচিত কোন আন্দোলনের প্রেক্ষাপটকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুবক 'ক'-এর অভিজ্ঞতায় ফুটে ওঠা চিত্রটি আমার পাঠ্যবইয়ের আলোচিত বর্ণবাদ প্রথার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটের কথা স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকান বংশোদ্ভূত যুবক 'ক' উচ্চশিক্ষার জন্য একটি উন্নত দেশে পাড়ি জমায়। সেখানে সে লক্ষ করে, গায়ের রঙের কারণে তাকে ভালো মানের রেস্টুরেন্টে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং পাবলিক বাসে তাকে পিছনের আসনের বসতে বাধ্য করা হচ্ছে। এই বৈষম্য তাকে মানসিকভাবে ব্যথিত করে। সে জানতে পারে, নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং-এর মতো মহান নেতারা এই অমানবিক প্রথার বিরুদ্ধে সারাজীবন লড়াই করে গেছেন। ঔপনিবেশিক শাসন ও শোষণের কারণে বর্ণবাদের ধারণার সৃষ্টি হয়। বর্ণবাদ মানবসমাজে বিদ্যমান একটি ঘৃণ্য প্রথা। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় এ প্রথা মানবতাকে কলঙ্কিত করেছিল। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে আধিপত্যের প্রতিযোগিতা উভয় সম্প্রদায়ের মধ্যে জাতিগত দ্বন্দ্ব ও সংঘাতের বীজ বপন করে দীর্ঘকাল টিকেছিল। বর্ণবাদের মর্মকথা হলো শ্বেতাঙ্গরা জন্মগতভাবে কৃষ্ণাঙ্গদের বা অন্যান্য জাতি অপেক্ষা উৎকৃষ্ট এবং দ্বিতীয় শ্রেণির ওপর কর্তৃত্ব করার অধিকার আছে এবং তাদের প্রতি বৈষম্য আচরণ করা দোষের কিছু নয়। পরিশেষে বলা যায়, উপনিবেশবাদ ও চরম জাতীয়তাবাদের ধারণা থেকেই বর্ণবাদের সৃষ্টি হয়েছে।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের যুবক 'ক'-এর অভিজ্ঞতায় ফুটে ওঠা চিত্রটি তোমার পাঠ্যবইয়ে আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর