“নেলসন ম্যান্ডেলার ত্যাগ কেবল দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার এক ধ্রুবতারা"-উদ্দীপক ও তোমার পঠিত বিষয়ের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "নেলসন ম্যান্ডেলার ত্যাগ কেবল দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার এক ধ্রুবতারা”- উক্তিটি যথার্থ। নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজু গ্রামে জন্মগ্রহণ করেন। নেলসন ম্যান্ডেলা যখন একজন পূর্ণবয়স্ক যুবক তখন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের শাসন চলছিল। দক্ষিণ আফ্রিকায় তখন বর্ণবাদ প্রথা ছিল প্রকট। সংখ্যালঘু শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকা শাসন করত। তারা কৃষ্ণাঙ্গদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করত। নেলসন ম্যান্ডেলা এ বর্ণবাদ প্রথা দূরীকরণের জন্য এবং কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। এক্ষেত্রে তিনি মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করতেন। ম্যান্ডেলা ১৯৪৩ সালে এন্টন লেমবেডের সাথে দেখা করেন যিনি কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের পরিপূর্ণ স্বাধীনতার স্বপ্ন দেখতেন। বর্ণবাদবিরোধী আন্দোলন পরিচালনার জন্য তিনি ১৯৬২ সালে বন্দি হন এবং দীর্ঘ ২৭বছর কারাবাস জীবনের পর ১৯৯০ সালের মুক্তি পান। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ডি ক্লার্কের সাথে আলোচনা করে বর্ণবাদ নামে এ ঘৃণ্য প্রথার বিলোপ সাধন করেন। তাই বলা যায়, বর্ণবাদ প্রথা বিলোপ সাধনে নেলসন ম্যান্ডেলার অবদান সর্বাগ্রে। তিনি বর্ণবাদ প্রথা বিলোপ করতে গিয়ে এবং দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাঁর জীবন ও যৌবন দুটোই উৎসর্গ করেছেন। তিনি দীর্ঘদিন কারাবাস জীবনযাপন করেছেন। তবুও তিনি আন্দোলন থেকে সরে আসেননি। তিনি শুধু চেয়েছেন, আফ্রিকার মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা ও ঘৃণ্য বর্ণবাদ প্রথা দূর করা। যা তিনি করতে পেরেছেন পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে বিশ্ব ইতিহাসে এক মহান নেতার আসনে নিজেকে অধিষ্ঠিত করে গিয়েছেন। পরিশেষে বলা যায়, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদবিরোধী আন্দোলনের একজন অবিসংবাদিত নেতা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
“নেলসন ম্যান্ডেলার ত্যাগ কেবল দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি নয়, বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর