উদ্দীপকে কী ইঙ্গিত করা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে উক্ত ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণবাদের ইঙ্গিত করা হয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে বর্ণবাদের ধারণা ব্যাখ্যা করা হলো- ইংরেজি Race শব্দ থেকে Racism বা Racialism শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ বর্ণবাদ। অক্সফোর্ড ডিকশনারিতে Racialism-এর সংজ্ঞায় বলা হয়েছে, Belief in the superiority of a particular race (অর্থাৎ বিশেষ কোনো জাতিগোষ্ঠীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিশ্বাস)। সাধারণত মানুষের গায়ের রং, দৈহিক গঠন, ধর্ম, বংশপরিচয়, আবাসস্থল ইত্যাদির বিচারে কাউকে উঁচু শ্রেণি কাউকে নীচু শ্রেণি এবং সামাজিক সুযোগ-সুবিধা বণ্টনের তারতম্য করাকেই বর্ণবাদ বোঝায়। বর্ণবাদ ধারণাটি উদ্ভবের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বর্ণবাদ বিশ্বাসী নৃবিজ্ঞানীরা। তাদের মতে, বিভিন্ন জৈব বৈশিষ্ট্যের কারণে এক নরগোষ্ঠী অন্য নরগোষ্ঠী থেকে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হয়। তারা আরও বলেন, উৎকৃষ্ট ও নিকৃষ্টের মধ্যে অবাধ রক্ত সংমিশ্রণ হলে সভ্যতার ধ্বংস অনিবার্য। ১৯১০ সাল থেকে ১৯৬০ সালের মধ্যে বর্ণবাদের চরম রূপ লক্ষ করা যায়, যা বিশ শতকের নব্বইয়ের দশক পর্যন্ত বিদ্যমান ছিল। ১৯৪৮ সালে ন্যাশনাল পার্টি দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে বর্ণবাদ দক্ষিণ আফ্রিকার সরকারি নীতিতে পরিণত হয়। এ সরকার ১৯৫১ সালে শ্বেতাঙ্গ ও অশ্বেতাঙ্গ পৃথক ভোটার তালিকা প্রস্তুত করে বর্ণবাদকে প্রশ্রয় দিয়ে মানুষের মধ্যে পার্থক্যের পাহাড় গড়ে তোলে। ১৯৫৯ সালে এ সরকার কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা আলাদা বাসস্থানের আইন পাস করে বর্ণবাদকে আইনিরূপ দেয়। প্রকাশ থাকে যে, কৃষ্ণাঙ্গরা মোট জনসংখ্যার ৫ ভাগের ৪ ভাগ হলেও তাদের সংরক্ষিত এলাকা ১৩%-এ নামিয়ে আনা হয়। বর্ণবাদ দিন দিন প্রকট আকার ধারণ করে। সরকার এ বর্ণবাদকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে মানুষে মানুষে অধিক বিভেদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। এ প্রসঙ্গটি ইতিহাসবিদরা গুরুত্বসহকারে আলোচনা করেন।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে কী ইঙ্গিত করা হয়েছে? পাঠ্যবইয়ের আলোকে উক্ত ধারণা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর