উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত দেওয়া হয়েছে তার শিক্ষাজীবন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি হলেন মহাত্মা গান্ধী। উদ্দীপকে বর্ণিত জহির উদ্দিন ছিলেন অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। কিন্তু অস্ত্র নয়, ভালোবাসাই তার বড় অস্ত্র। এর মাধ্যমে মূলত মহান নেতা মহাত্মা গান্ধীকে ইঙ্গিত করা হয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধী ১৮৬৯ সালে পোরবন্দরের হিন্দু মোধ পরিবারে জন্মগ্রহণ করেন। পোরবন্দরে পর্যাপ্ত শিক্ষার সুবিধা না থাকায় গান্ধীর প্রাথমিক শিক্ষা খুব জটিল পরিস্থিতিতে সম্পন্ন হয়। তিনি রাজকোট ও ভবনগর স্কুল ও কলেজে শিক্ষা লাভ করেন। তিনি ভবনগর শ্যামল দাস কলেজে অধ্যয়নকালে মাতৃভাষা গুজরাটি ছেড়ে ইংরেজি শেখেন। ১৮৮৮ সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন গমন করেন। তিনি লন্ডন ল কলেজ (London Law College) থেকে ব্যারিস্টারি অর্জন করেন। লন্ডনে তার জীবনযাপন ছিল ভারতে থাকতে তার মায়ের কাছে করা শপথ দ্বারা পরিচালিত। যেমন- মাংস, মদ ও উচ্ছৃঙ্খলতা ইত্যাদি ত্যাগ। ১৮৯১ সালে তিনি স্বদেশে ফিরে আসেন। স্বদেশে ফিরে তিনি বোম্বাই ও রাজকোর্টের বিচারালয়ে দুই বছর আইনজীবীর কাজ করেন। তাই বলা যায়, মহান নেতা মহাত্মা গান্ধী তার শিক্ষা জীবনকে বিভিন্ন প্রকার অভিজ্ঞতা ও বৈচিত্র্যপূর্ণ জ্ঞানাহরণের মাধ্যমে পরিপূর্ণ করেন।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে যে মহান নেতার ইঙ্গিত দেওয়া হয়েছে তার শিক্ষাজীবন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর