বর্ণবাদ বলতে কী বোঝ?
উত্তর: Apatheid শব্দটির বাংলা শাব্দিক অর্থ বর্ণবাদ। সাধারণভাবে বর্ণবাদ হচ্ছে দৈহিক গঠন, দেহের রং, ধর্ম, বংশ পরিচয়, আবাসস্থল ইত্যাদির বিচারে মানুষকে বিভক্ত করে কাউকে উচ্চশ্রেণির মানুষ এবং কাউকে নিম্নশ্রেণির মানুষ এভাবে শ্রেণিকরণের মাধ্যমে সামাজিক সুযোগ-সুবিধার বণ্টনে তারতম্য করা। ব্রিটিশ আইনে বর্ণবাদ হচ্ছে রং, জাতীয়তা বা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে মানুষকে দলে বা গ্রুপে বিভক্তিকরণ। সমাজবিজ্ঞানী ডেভিড ওয়েলম্যান-এর মতে, "বর্ণবাদ হচ্ছে সংস্কৃতিসিদ্ধ বিশ্বাস যার পরিপ্রেক্ষিতে সাদারা অধস্তন প্রজাতির মানুষের ওপর সুবিধা লাভ করে।"
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বর্ণবাদ বলতে কী বোঝ?
উত্তর