নাসরিন সুলতানা দাবি আদায়ের ক্ষেত্রে আমেরিকার বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং-এর সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নাসরিন সুলতানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন। তিনি তার আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীর মাঝে ছড়িয়ে দিয়েছেন। ক্যাম্পাসে নারীরা যাতে পুরুষদের দ্বারা কোনোরূপ বৈষম্যের শিকার না হয় সেজন্য তার আন্দোলন চলছে। কিন্তু একপর্যায়ে আন্দোলনকারীরা সহিংসতার পথ বেছে নিলে তিনি গ্রেফতার হন। আন্দোলন করতে গেলে কারাবরণ এবং বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়েই তা করতে হয়। নাসরিনকেও তার সম্মুখীন হতে হলো। কিন্তু এরপরও তিনি দমে যাননি। বরং জেল থেকেই তিনি আন্দোলনের নির্দেশনা দিয়ে যান। অন্যদিকে, মার্টিন লুথার কিং ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ। তার আন্দোলনও ছিল কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের বৈষম্যের বিরুদ্ধে। তিনিও আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়েছেন। আন্দোলনকারীদের স্বার্থ আদায় করতে গিয়ে তাকেও কষ্ট শিকার করতে হয়েছে। আন্দোলনকারী লুখার এবং উদ্দীপকের নাসরিন। উভয়েই সুবিধাবঞ্চিত মানুষের দাবি আদায়ে সোচ্চার। উভয়েই ক্ষমতাসীন পক্ষের বিরুদ্ধে আন্দোলন করেছেন। নাসরিন ও বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং দুই জনই নির্যাতিত, বঞ্চিত ও বৈষম্যের শিকার জনগোষ্ঠীর মুখপাত্র এবং তাদের আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। এজন্য তারা একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নাসরিন সুলতানা দাবি আদায়ের ক্ষেত্রে আমেরিকার বর্ণবাদবিরোধী নেতা মার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর