দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের জন্য অন্যতম কারণ হলো 'অর্থনীতি। ইংরেজ, পর্তুগিজ, জার্মান ও ডাচরা একটি সুন্দর জীবনের আকাঙ্ক্ষা নিয়ে আফ্রিকায় আসে। তারা কৃষি খামার দিয়ে জীবন শুরু করে এবং সেখানকার শ্রমিকের কাজ করানো হতো কৃষ্ণাঙ্গদের দিয়ে। অতঃপর দক্ষিণ আফ্রিকায় হীরা ও সোনার খনির আবিষ্কারের ফলে ইউরোপীয়রা আরও বেশি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে। এসময় যারা ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করেছিল তারা ছিল ইউরোপীয়। আফ্রিকার আদিবাসী থেকে পরবর্তীকালের দক্ষিণ আফ্রিকার জনসাধারণ ছিলেন আর্থিক দিক দিয়ে অসচ্ছল। তাই তাদেরকে শ্রমিক হিসেবে ও দাস হিসেবে ইউরোপীয়রা ব্যবহার করতে পেরেছে। তাই বলা যায়, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অন্যতম কারণ ছিল অর্থনীতি।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর