দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের কী নামে অভিহিত করা হতো?
উত্তর: দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের 'কুলি' নামে অভিহিত করা হতো। কৃষ্ণাঙ্গ অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় উনিশ শতকে শ্বেতাঙ্গদের ঔপনিবেশিক শাসন ছিল। এসময় রেলপথ নির্মাণসহ নতুন উপনিবেশে বিভিন্ন ধরনের ছোট কাজের জন্য ঔপনিবেশিক শাসকরা ভারতবর্ষ থেকে শ্রমিক আমদানি করত। সে সূত্র ধরেই ভারতের কিছু মানুষ আফ্রিকায় অভিবাসী হয়। অভিবাসী এ ভারতীয়দের শ্বেতাঙ্গ ইংরেজরা অবজ্ঞা করে 'কুলি' ডাকত। এমনকি মহাত্মা গান্ধী ব্যারিস্টার হয়ে দক্ষিণ আফ্রিকায় গেলে তাকেও কুলি ব্যারিস্টার বলে সম্বোধন করত। যা ছিল শ্বেতাঙ্গদের বর্ণবাদী মনোভাবের বহিঃপ্রকাশ।
HSC History 2nd Paper Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 9: বর্ণবাদ বিরোধী আন্দোলন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের কী নামে অভিহিত করা হতো?
উত্তর