ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।
উত্তর: ফ্রান্স ইংল্যান্ডের নিকটতম প্রতিবেশী দেশ। ১৭৮৯-এর বিপ্লব পরবর্তী সময়ে ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়েছে। উনিশ শতকে ফ্রান্সের জনসংখ্যার প্রায় অর্ধেক শহরকেন্দ্রিক জীবনে অভ্যন্ত হয়ে ওঠে। প্রায় ৩০টির মতো ফরাসি শহর আধুনিক শিল্পভিত্তিক হয়ে ওঠে। উনিশ শতকের মাঝামাঝিতে ছোট ছোট কারখানা এবং ব্যবসায় প্রতিষ্ঠান বাড়তে থাকে। ১৮৬০-৭০ এর পর থেকে ফ্রান্সে রেল, লোহা, ইস্পাত, কয়লার চুল্লি, অঙ্গারের চুল্লি, বস্ত্র শিল্প ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রধান ক্ষেত্র ছিল বস্তু শিল্প যা গড়ে উঠেছিল আলসাস অঞ্চলে।
HSC History 2nd Paper Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফ্রান্সে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।
উত্তর