উদ্দীপকে উল্লিখিত গ্রামের মানুষ ও যন্ত্রের আবিষ্কার তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত গ্রামের মানুষ ও যন্ত্রের আবিষ্কার আমার পাঠ্যবইয়ের শিল্প বিপ্লবকে নির্দেশ করে। পৃথিবীর প্রায় সকল দেশেই শিল্প বিপ্লব ঘটেছে কৃষি বিপ্লবের হাত ধরে। শিল্প বিপ্লবের সূতিকাগার ইংল্যান্ডও এর ব্যতিক্রম নয়। অষ্টাদশ শতকের শেষদিকে ইংল্যান্ডে ঘটে যাওয়া গৌরবময় বিপ্লবের পর থেকেই কৃষি ক্ষেত্রের বিকাশ ঘটতে থাকে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, অষ্টাদশ শতকের শুরুতে ইংল্যান্ডের জনসংখ্যার প্রতি পাঁচ জনের চার জনই গ্রামে বাস করত এবং শতকরা ৮০ ভাগই নিয়োজিত ছিল কৃষিকাজে। শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় সকল উপাদান যেমন-কাঁচামাল, রাজনৈতিক স্থিতিশীলতা, পুঁজির সংস্থান, বুদ্ধিভিত্তিক সমাজ, খনিজ সম্পদের যোগান, যন্ত্রপাতির আবিষ্কার প্রভৃতি অষ্টাদশ শতকে ইংল্যান্ডে বিদ্যমান ছিল। এছাড়া ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী কয়লা খনিগুলো একাধিক শিল্পের জ্বালানির যোগান দেয়, অন্যদিকে তা সস্তায় জাহাজে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে সরবরাহে সহায়তা করে। ইংল্যান্ডে আবিষ্কৃত স্টিম ইঞ্জিন, সুতাকাটার মাকু অনবরত উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করে। ফলে শিল্পে বিপ্লব ঘটে। উদ্দীপকে গ্রামের অভাবগ্রস্ত মানুষগুলো কৃষির উপর নির্ভরশীল ছিল। প্রাকৃতিক দুর্যোগ মানুষগুলোকে ভোগাতে থাকে। এ সময় নতুন যন্ত্রের আবিষ্কার হয়। শহরে উৎপাদন বৃদ্ধি পায়। রাস্তাঘাটের উন্নতি হয়। এ কারণে মানুষ শহরমুখী হয়ে পড়ে। যা আমার পাঠ্যবইয়ের শিল্প বিপ্লবকেই নির্দেশ করে।
HSC History 2nd Paper Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রামের মানুষ ও যন্ত্রের আবিষ্কার তোমার পাঠ্যবইয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর