উক্ত বিষয়টি একটি দেশের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আনে- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উক্ত বিষয়টি তথা শিল্প বিপ্লব একটি দেশের তথা ইংল্যান্ডের যাতায়াত ব্যবস্থার আমুল পরিবর্তন আনে- উক্তিটি যথার্থ। শিল্প বিপ্লবের যুগে ব্রিটেনের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। তখন কাঁচামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এমতাবস্থায় শিল্পের প্রসারের ফলে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়। উনবিংশ শতাব্দীর প্রারম্ভে টেলফোর্ড ও ম্যাকাডাম বৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ শুরু করেন। সড়ক নির্মাণ করার সময় সড়কের উপর স্তর কেটে সরিয়ে ফেলে বড় বড় পাথর দ্বারা বিত তৈরি করা হয় এবং তার ওপর ক্ষুদ্রতর পাথর ব্যবহার করে মসৃণ উপরিভাগ নির্মাণ করেন। এভাবে সড়ক ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়। খাল খনন ব্যবস্থা শিল্প বিপ্লবের আরও একটি অন্যান্য সাধারণ আবিষ্কার। খাল খননের মাধ্যমে দেশের প্রধান নদী টেমস, ভারন, মারসে ও ট্রেন্টকে সংযুক্ত করে ইংল্যান্ডে শিল্প বাণিজ্যের অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। ১৮২৫ সালে জর্জ স্টিফেনসনের উদ্যোগের রেল ইঞ্জিন দ্বারা টানা গাড়ি বিশিষ্ট একটি রেলপথ চালু করা হয়। ১৮৩০ সালে লিভারপুরল থেকে ম্যানচেস্টার পর্যন্ত একটি রেলপথ চালু করার হয়। পরবর্তীতে উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সমস্ত ইংল্যান্ডে রেলপথ নির্মাণ করা হয়। যা যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করে। পরিশেষে বলা যায়, শিল্প বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডের যাতায়াত ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়।
HSC History 2nd Paper Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত বিষয়টি একটি দেশের যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন আনে- উক্তিটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর