দরিদ্র আইন কী? ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণত দরিদ্রদের জন্য প্রণীত আইনকে দরিদ্র আইন বলা হয়। ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ সর্বপ্রথম এ আইন প্রণয়ন করেন। যার লক্ষ্য ছিল দারিদ্র্য দূর করা। ১৬০১ সালে প্রণীত এ আইনে তৎকালীন ইংল্যান্ডের শাসকদের দরিদ্রদের প্রতি সহানুভূতি প্রকাশ পায়। কিন্তু এ আইনটি জনগণের প্রতি প্রশাসনের নিষ্ঠুর আচরণেরও সুযোগ করে দেয়। দরিদ্র আইনে ত্রাণ, খাবার, পোশাক এমনকি ভিক্ষুকদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ আইনে বলা হয়, দরিদ্র বাবা-মা এবং সন্তানেরা একে অপরের দায়িত্ব নেবে এবং বৃদ্ধ বাবা-মা তাদের সন্তানদের সাথে বসবাস করবে।
HSC History 2nd Paper Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
দরিদ্র আইন কী? ব্যাখ্যা কর।
উত্তর