উদ্দীপকের বিষয়বস্তু ইউরোপের কোন বিপ্লবকে নির্দেশ করে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুর ইউরোপের শিল্প বিপ্লবকে নির্দেশ করে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয় বস্ত্র শিল্পে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে। 'ফ্লাইং' শাটল এবং 'স্পিনিং জেনী' আবিষ্কারের ফলে বস্ত্র শিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে। এর ফলে অল্প শ্রমে অধিক বস্ত্র উৎপাদন সম্ভব হয়। ১৭৮৫ সালে এডমান্ড কার্টরাইট Power Loom আবিষ্কার করে বয়ন শিল্পে যুগান্তকারী পরিবর্তন আনয়ন করেন। এটি ছিল বিজলিচালিত তাঁত। এ যন্ত্রটি প্রায় ৪০ জন তাঁতির কাজ একই সময়ে করতে পারত। ১৭৬৯ সালে জেমস ওয়াট 'বাষ্পীয় ইঞ্জিন' আবিষ্কার করলে অল্পকালের মধ্যেই বয়ন শিল্প ও পরিবহণ ব্যবস্থায় বাষ্পশক্তি ব্যবহৃত হতে থাকে। যন্ত্র ব্যবহারের ফলে ক্রমান্বয়ে লোহার ব্যবহার বেড়ে যায়। আগে লোহা গলানোর জন্য কাঠ পোড়ানোর কয়লা ব্যবহার করা হতো। কিন্তু ১৭৩০ সালের পর আব্রাহাম ডারবী পোড়া পাথুরিয়া কয়লার সাহায্যে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেন। শিল্প বিপ্লবের যুগে কৃষিতেও গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘটেছিল। জমিতে পরিমাণমতো সার ব্যবহার, পানি সেচের ব্যবস্থা, জমিতে সারযুক্ত মাটি ব্যবহার এবং উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করে জমির উর্বরাশক্তি বৃদ্ধি করা হয়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হলেও আস্তে আস্তে তা ইউরোপের বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। ফলে ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়।
HSC History 2nd Paper Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 1: শিল্প বিপ্লব (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু ইউরোপের কোন বিপ্লবকে নির্দেশ করে আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর