বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত ভূমিকার বাস্তবতা বিশ্লেষণ করা।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত ভূমিকা তথা জাতিসংঘের নেতিবাচক ভূমিকার বাস্তবতা বিশ্লেষণ করা হলো: জাতিসংঘের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলেও পাকিস্তানী হানাদার বাহিনী যখন বাঙ্গালীদের উপর নির্যাতন চালিয়েছিলে এবং ধ্বংস চালিয়েছিল তখন জাতিসংঘ নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল। বাঙ্গালীদের উপর চলমান এই গণহত্যা বন্ধের জন্য রাশিয়া ও পোল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্র আবেদন জানালেও জাতিসংঘ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে। অপরদিকে বাংলাদেশের যখন বিজয় সুনিশ্চিত তখন বাংলাদেশের বিজয়কে রুখে দিতে যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতির প্রস্তাব করলে রাশিয়ার নাকোচের কারণে জাতিসংঘ সেই প্রস্তাব নিষেধ করতে বাধ্য হয়। ২৫ শে মার্চের পূর্বে জাতিসংঘ ঢাকা থেকে সকল জাতিসংঘ কর্মীকে ও প্রত্যাহার করে নেন কিন্তু এই গণহত্যার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। মূলত সেই সময়ে ভেটো প্রদানকারী পাঁচটি বৃহৎ শক্তির বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগ গ্রহণ করার ক্ষমতা খুবই সীমিত ছিল, যার ফলে পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় হত্যাকান্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোন উদ্যোগ নিতে সক্ষম হয়নি। তাই বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাতিসংঘের বাস্তবতা এবং ভূমিকা ছিল সম্পূর্ণ নেতিবাচক।
HSC History 1st Paper Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · Chapter 8: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত ভূমিকার বাস্তবতা বিশ্লেষণ করা।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর