First Estate বলতে কাদের বোঝায়?
উত্তর: বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজে যাজক সম্প্রদায় ছিল প্রথম স্তরের বা ফার্স্ট স্টেট (First Estate)। যাজক সম্প্রদায় অনেক সুযোগ-সুবিধা ভোগ করত । যাজকদের অধিকারে মোট জমির ২০ ভাগের মালিকানা ছিল । যাজকরা তাদের অধিকারে থাকা সম্পত্তির কোনো কর দিত না । যাজকশ্রেণি কৃষকদের ফসলের ওপর অংশ ধর্ম কর, কৃষকদের কাছ থেকে মৃত্যু কর, নামকরণ কর, বিবাদ কর আদায় করত। এভাবে যাজক সম্প্রদায় একটি সম্পদশালী সম্প্রদায় হিসেবে পরিণত হয় । যাজকশ্রেণি দুই ভাগে বিভক্ত ছিল। উচ্চ যাজক ও নিম্ন যাজক। উচ্চ যাজকদের দলে ছিল বিশপ আর নিম্ন যাজকদের মধ্যে ছিল গ্রামের পাদ্রিরা।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
First Estate বলতে কাদের বোঝায়?
উত্তর