Chapter 2: ফরাসি বিপ্লব History 2nd Paper

HSC History 2nd Paper এর Chapter 2: ফরাসি বিপ্লব অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

৫০৬

প্রশ্ন

History 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCHistory 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

'নড' নামে একটি অঞ্চলের রাজা জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিত না। এমনকি ন্যায্য অধিকারকেও অস্বীকার করতো। উপরন্তু তাদেরকেই করের বোঝা বহন করতে হতো। এমতাবস্থায় ঐ সুবিধাবঞ্চিতরা একদিন রাজাকে পদচ্যুত করেন। ঐ অঞ্চলের একজন সেনাপতিই শেষ পর্যন্ত ক্ষমতায় আরোহণ করেন। তিনি বহু সংস্কার সাধন করেন। দেশকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন।

Comilla · 2017

ক
বাস্তিল কী?

উত্তর

বাস্তিল হলো একটি দুর্গের নাম, যা ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।
খ
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র লেখ।

উত্তর

ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে সংঘটিত সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনাগুলোর অন্যতম। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার স্লোগান বা মূলমন্ত্র নিয়ে সংঘটিত এ বিপ্লব পুরনো সমাজ ও শাসনব্যবস্থা ভেঙে দিয়ে এক নতুন যুগের সূচনা করে।
গ
উদ্দীপকের অঞ্চলের নতুন শাসকের সংস্কার কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? তুলনা করো।

উত্তর

উদ্দীপকের অঞ্চলের নতুন শাসকের সংস্কার কাজের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর মিল রয়েছে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি তার উত্তরসূরিদের ন্যায় একনায়ক ও স্বৈরশাসক ছিলেন। তিনি জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিতেন না। এমনকি জনগণকে করের বোঝা বহন করতে হতো। এমতাবস্থায় ১৭৮৯ সালে ফ্রান্সের সুবিধাবঞ্ছিত তৃতীয় শ্রেণির জনগণ এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে রাজার পতন ঘটায়। সে সময় নেপোলিয়ন বোনাপার্ট ইতালিতে যুদ্ধরত ছিলেন। তিনি বিদেশ থেকেই এ বিপ্লবকে স্বাগত জানান। এরপর দেশে ফিরে এক ফ্রান্সের সংকটময় পরিস্থিতি অবলোকন করেন। এ অবস্থায় এক নতুন শাসন প্রবর্তন করেন। এ শাসন ব্যবস্থায় তিনি কনসাল হিসেবে নিযুক্ত হওয়ার পর তার ক্ষমতা ও প্রতিপত্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়। অতঃপর ১৮০৪ সালে ফরাসি সিনেট কর্তৃক নেপোলিয়ন সম্রাট পদে অধিষ্ঠিত হন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ফ্রান্সের প্রাচীন ঘুণে ধরা সমাজকে নতুন রূপদান করার জন্য বিভিন্ন সংস্কার কাজ হাতে নেন। প্রথমে তিনি প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজান। এরপর তিনি ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেন। এছাড়াও আইন সংস্কার, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার, বাণিজ্য আইন, শিল্পকলা, ঔপনিবেশিক সাম্রাজ্য রাজস্ব সংস্কার প্রভৃতি তার উল্লেখযোগ্য সংস্কার। এ সকল সংস্কারের মাধ্যমে তিনি ফ্রান্সকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। উদ্দীপকে দেখা যায়, 'নর্ভ' নামে একটি অঞ্চলের স্বৈরশাসকের পদচ্যুতি হলে ঐ অঞ্চলের একজন সেনাপতি ক্ষমতায় আরোহণ করেন। ক্ষমতায় আরোহণ করে তিনি বহু সংস্কারের সাধনের মাধ্যমে দেশকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের উত্ত নতুন শাসকের সংস্কারের সাথে নেপোলিয়নের শাসন সংস্কার সাদৃশ্যপূর্ণ।
ঘ
উক্ত অঞ্চলে ঐ শাসক কি শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন? বিশ্লেষণ করো।

উত্তর

হ্যাঁ, উক্ত অঞ্চলে তথা ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট শাসনব্যবস্থা শক্ত অবস্থানে উন্নীত করেছিলেন। ফ্রান্সকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার জন্য নেপোলিয়ন যেসকল সংস্কার প্রবর্তন করেছিলেন, তা গ্রানাইট প্রস্তরের ওপর স্থায়ীভাবে নির্মিত বলে ঐতিহাসিক ফিসার মন্তব্য করেছেন। তার সংস্কারগুলো কেবল ফ্রান্সের পুনর্জীবন ঘটায়নি, সমগ্র ইউরোপে নতুন সমাজ গঠনের সূচনা করে। তার শাসনামলে ফ্রান্সে স্বস্তি ও রাজনৈতিক শৃংখলা ফিরে আসে। ডেভিড থমসন বলেন, Bonparte disciplined France and established order (বোনাপার্ট ফ্রান্সকে শৃংখলাবন্ধ করে শান্তিস্থাপন করেন) দেশের সার্বিক উন্নয়নের জন্য নেপোলিয়ন একজন দক্ষ শাসক হিসেবে অক্ষয় কীর্তির স্বাক্ষর রেখেছিলেন। তিনি ফ্রান্সে বিপ্লবের ধ্বংসাত্মক রূপকে প্রশমিত করতে সক্ষম হয়েছিলেন। সন্ত্রাসের রাজত্বের আমলে ফরাসি প্রজাতন্ত্র যে ভয়ংকর মূর্তি ধারণ করেছিল, নেপোলিয়ন সেই অরাজকতা ও স্বৈরাচারকে শৃংখলায় বেঁধে ফেলেছিলেন। তার শাসনামলেই ফ্রান্সে স্থায়ী রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও তিনি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র হিসেবে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, সাম্যই ফরাসি জনগণের বড় আকাঙ্ক্ষা। এ কারণেই তিনি বৈপ্লবিক ভূমিব্যবস্থা ও সামন্তপ্রথার বিলোপের জন্য চেষ্টা করেছিলেন। তিনি যোগ্যতা অনুসারে সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ব্যাপারে তিনি জাত- ধর্ম বিবেচনা করতেন না। এভাবে ফরাসি বিপ্লবের আদর্শকে তিনি তার শাসনব্যবস্থায় প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কারক হিসেবেও তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। সর্বোপরি তার সময়ে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং ফ্রান্সের দুর্যোগপূর্ণ সময়ে তিনি ফ্রান্সকে স্থায়ী ভিভির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফ্রান্সে নেপোলিয়ন শাসনব্যবস্থাকে শক্ত ও দৃঢ় অবস্থানে উন্নীত করেছিলেন।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

অষ্টাদশ শতকে 'X′X^{\prime} একজন স্বৈরাচারী রাজা ছিলেন। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেন। পাশাপাশি একটি সামাজিক শ্রেণিও বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতো। অন্যদিকে সুবিধা বঞ্চিত শ্রেণিটির পক্ষে কিছু সংখ্যক মহান লেখক অন্যায়- নির্যাতনের চিত্র তুলে ধরেন। তাদের লেখনি রাজার ক্ষমতাকে জোরালোভাবে আঘাত করে।

Comilla · 2017

ক
চতুর্দশ লুই কে ছিলেন?

উত্তর

চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের রাজা।
খ
Third state বলতে কাদের বোঝোনো হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর

Third state বলতে ফ্রান্সের অধিকার হারা শ্রেণিকে বোঝানো হয়েছে। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় ব্যতীত আর সবাই ছিল তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। ধনী বুর্জোয়া থেকে চালচুলোহীন ভবঘুরে সবাই ছিল এ শ্রেণির অন্তর্ভুক্ত। এরা ছিল শিল্পোৎপাদক ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, গ্রন্থকার, সাংবাদিক, কৃষক প্রমুখ।
গ
উদ্দীপকের উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়েছে? ব্যাখ্যা দাও।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে (১৭৮৯ সালে) ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের বুরবোঁ রাজা ছিলেন ষোড়শ লুই। তিনি ছিলেন অত্যন্ত স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী রাজা। তিনি একাধারে শাসক, বিচারক ও আইন প্রণেতা ছিলেন। তার সমালোচনা করার অধিকার কারো ছিল না। তিনি বিশ্বাস করতেন, ঈশ্বর রাজাকে নিযুক্ত করেছেন। এজন্য তিনি তার কাজের জন্য ঈশ্বর ব্যতীত আর কারো নিকট দায়ী নন। এ বিশ্বাসের কারণেই ষোড়শ লুই চরম স্বেচ্ছাচারী হয়ে উঠেন। এছাড়া তার শাসনামলে সংখ্যালঘু যাজক ও অভিজাতশ্রেণি বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতো। সমাজের সংখ্যাগুরু সুবিধা বঞ্চিত বা অধিকারহারা শ্রেণি রাজার পৃষ্ঠপোষকতায় অভিজাতদের দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হতে থাকে। এ অবস্থায় ফ্রান্সের মহান লেখক ও দার্শনিকগণ তাদের লেখনিতে অধিকার হারা শ্রেণির প্রতি এ অন্যায় নির্যাতনের চিত্র তুলে ধরলে সাধারণ মানুষের মধ্যে এক বিরাট জাগরণের সৃষ্টি হয়। তাদের লেখনিতে উদ্বুদ্ধ হয়ে ফরাসি জনগণের মন বিপ্লবের জন্য প্রস্তুত হতে থাকে এবং তারা বিপ্লবকেই একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নেয়। এর চূড়ান্ত পরিণতি হিসেবে ১৭৮৯ সালের ১৪ জুলাই অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল পতনের মধ্য দিয়ে এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লব ইতিহাসে 'ফরাসি বিপ্লব' নামে খ্যাত। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে অষ্টাদশ শতকে 'X′X^{\prime} নামক স্বৈরাচারী রাজার পতনের যে চিত্র প্রতিফলিত হয়েছে তার সাথে ফরাসি বিপ্লবের ঘটনার মিল রয়েছে।
ঘ
উল্লিখিত মহান লেখকগণ কীভাবে উক্ত বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন? যুক্তি দাও।

উত্তর

উল্লিখিত মহান লেখকগণ তাদের লেখনির দ্বারা উক্ত বিপ্লব তথা ফরাসি বিপ্লবকে অবশ্যম্ভাবী করে তোলেন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান অপরিসীম। এ বিপ্লবে দার্শনিকরা সরাসরি অংশগ্রহণ করেননি, কিন্তু এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে ব্যাপক ভূমিকা রাখেন। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য ফরাসি জনগণকে উজ্জীবিত করতে থাকে। ফরাসি সমাজে তাদের চিন্তাধারা ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে ফ্রান্সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার যুক্তি তুলে ধরেন। এ সকল দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহামতি ভলতেয়ার, শার্লস মন্টেল্ক, জ্যা জাক রুশো, দিদারো প্রমুখ। শার্লস মন্টে তার 'Persian Letters′Letters^{\prime} নামক ব্যঙ্গাত্মক লেখার মধ্য দিয়ে ফরাসি সমাজের শ্রেণিবৈষম্যের প্রতি কটাক্ষ করেন এবং 'The Spirt of the Law′Law^{\prime} গ্রন্থে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা বিভাজনের সমালোচনা করেন। এসব কর্মকান্ড সমকালীন বিপ্লবীদের মনে গভীর প্রভাব বিস্তার করে। ফ্রান্সের অন্যতম দার্শনিক ভলতেয়ার প্রচলিত রাষ্ট্র, সমাজ ও ধর্মনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেন। এছাড়া ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশো তার বিখ্যাত 'Social Contract′Contract^{\prime} গ্রন্থ দ্বারা জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী- এই মতবাদ প্রচার করলে বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, ফরাসি দার্শনিকরা জনগণের মননশীলতায় আদর্শবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।

ব্রিটিশ ভারতের ইতিহাসে লর্ড ডালহৌসি ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। ভারতে ব্রিটিশ শক্তিকে সুসংহত করতে নানা অপকৌশলের আশ্রয় নিতেও তিনি দ্বিধা করেননি। নানা কারণে তিনি ভারতবাসীর বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে ডালহৌসি জননন্দিত হয়েছিলেন।

Dhaka · 2017

ক
'The Persian Letters′Letters^{\prime} গ্রন্থের রচয়িতা কে?

উত্তর

The Persian Letters′Letters^{\prime} গ্রন্থের রচয়িতা হলেন মন্তে・ (Baron de La Brède et de Montesquieu)।
খ
The Legion of Honour′Honour^{\prime} কী? বুঝিয়ে লেখ।

উত্তর

The Legion of Honour′Honour^{\prime} হলো নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক প্রতিষ্ঠিত ফরাসি সরকারের একটি আদেশ বা সম্মাননা। ১৮০২ সালের ১৯ মে প্রথম ফরাসি প্রজাতন্ত্রে The Legion of Honour′Honour^{\prime} প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা এবং পাঁচটি ডিগ্রিতে বিভক্ত। ডিগ্রিগুলো হলো- Chevalier (নাইট), Officer (অফিসার), Commandeur (কমান্ডার), Grand Officer (গ্র্যান্ড অফিসার) এবং Grand-Croix (গ্র্যান্ড ক্রস)।
গ
উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে অষ্টাদশ শতকের ইউরোপের কোন নৃপতির সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার আইন সংস্কার আলোচনা কর।

উত্তর

উদ্দীপকের লর্ড ডালহৌসির সাথে ফরাসি নৃপতি নেপোলিয়ন বোনাপার্টের (Napoleon Bonaparte) সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত লর্ড ডালহৌসির ন্যায় নেপোলিয়নও সাম্রাজ্যবাদী শাসক ছিলেন। এছাড়া ডালহৌসি যেমন নানা কারণে ভারতবাসীর বিরাগভাজন হলেও সংস্কার কর্ম করে জননন্দিত হয়েছিলেন, তেমনিভাবে ফরাসি বিপ্লবের পর দেশকে সুসংহত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে প্রাথমিক অবস্থায় নেপোলিয়ন সমালোচিত হলেও পরবর্তীতে তিনি তার সংস্কার কর্ম দ্বারা জনপ্রিয় হন। তিনি এখনও ফ্রান্সের ইতিহাসে নন্দিত হয়ে আছেন। নেপোলিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো আইন সংস্কার। প্রাক- বিপ্লব যুগে ফ্রান্সে কমপক্ষে ৪০০টি বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন স্থির করেন যে, বিপ্লবের অন্যতম আদর্শ 'সাম্য'-কে স্বীকার করে ফ্রান্সে নতুন সমাজ গঠনের জন্য আইনগুলোকে সংকলন ও পরিমার্জন করা দরকার। এ উদ্দেশ্যে তিনি পাঁচজন বিচক্ষণ আইনজ্ঞের সমন্বয়ে একটি আইন কমিশন গঠন করেন। নেপোলিয়ন এই কমিশনের সুপারিশক্রমে ফ্রান্সে যে আইনসমূহ চালু করেন তা নেপোলিয়ন আইনবিধি (Code of Napoleon) নামে পরিচিত। এই কোড অব নেপোলিয়নে প্রায় ২২৮৭টি (মতান্তরে ২২৮১টি) ধারা ছিল। উক্ত ধারাগুলো আবার তিন ভাগে বিভক্ত ছিল। যথা- ১. দেওয়ানি আইন ২. ফৌজদারি আইন ও ৩. বাণিজ্যিক আইন। নেপোলিয়নের এ আইনবিধির মূলনীতি ছিল সাম্য ও মৈত্রী স্থাপন। তিনি এই আইনবিধিতে আইনের চোখে সকলের সমান অধিকার প্রদান করেন। এছাড়া তিনি তার আইনবিধিতে বৈপ্লবিক চিন্তাধারা ও রোমান আইনের এক অপূর্ব সমন্বয় সাধন করেন। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নেপোলিয়ন তার আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন।
ঘ
তুমি কি মনে কর, উত্ত নৃপতি সংস্কারকাজে সফল হয়েছিলেন? তোমার মতামত দাও।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উত্ত নৃপতি তথা নেপোলিয়ন বোনাপার্ট সংস্কার কাজে সফল হয়েছিলেন। নেপোলিয়ন ১৮০৪ সালে ফ্রান্সে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ফ্রান্সের প্রাচীন ঘুণেধরা সমাজকে নতুন রূপদান করার জন্য সংস্কার কাজে হাত দেন। ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের দৈনন্দিন জীবনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে। নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রভৃতি সংস্কার সাধন করে ফ্রান্সের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কার কাজের মধ্য দিয়ে তিনি সমাজকে সংগঠিত করেছিলেন। তিনি তার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণির কাঙ্ক্ষিত সামাজিক সমতা দিয়েছিলেন। এ কারণে তার সংস্কার ফ্রান্সে স্থায়িত্ব পেয়েছিল। সংস্কারক হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। শাসন সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে স্বীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টকে তার আইনবিধির জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এছাড়া তিনি তার বিখ্যাত আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্যতা অনুযায়ী তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ক্ষেত্রে তিনি জাতি-ধর্ম বিবেচনা করেননি। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কার এবং বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং বলা যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট যে সংস্কার ও উন্নতি সাধন করেছিলেন, তার জন্যই পৃথিবীর ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।