উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন চরিত্রকে ইঙ্গিত করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নের চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি- স্বাধীনতা, সাম্য ও মৈত্রী। নেপোলিয়ন ছিলেন 'বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড. নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে 'মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে, তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো-ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নকে ইঙ্গিত প্রদান করা হয়েছে।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন চরিত্রকে ইঙ্গিত করে? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর