সাঁকুলেৎ শ্রেণি বলতে কী বোঝায়? সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তর: সাঁকুলেৎ শ্রেণি বলতে বিপ্লব-পূর্ব ফ্রান্সের থার্ড এস্টেট তথা তৃতীয় শ্রেণির ভবঘুরে বা ভাসমান শ্রমিক শ্রেণিকে বোঝাত । জনসংখ্যা বৃদ্ধির ফলে সাঁকুলেৎ শ্রেণি ছিন্নমূল হিসেবে গ্রাম থেকে শহরে জড়ো হত। এদের মধ্যে ছিল গরিব কারিগর ও ছোট দোকানদার। এরা ছিল মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। এরা মাঝে মাঝে বয়কট ও দাঙ্গা করত। এজন্য অভিজাত ও ধনী বুর্জোয়ারা সাঁকুলেৎদের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকত।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
সাঁকুলেৎ শ্রেণি বলতে কী বোঝায়? সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তর