উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে। ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এদিনটি বিশ্বব্যাপী বিপ্লবের দিন হিসেবে পালিত হচ্ছে। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা। এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার ↑ অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোভিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে। উদ্দীপকে বলা হয়েছে বলে হয়েছে ইউরোপের টি দেশের ইতিহাসের সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে ফরাসি বিপ্লবের কথাই বলা হয়েছে।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর