উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাষ্ট্রনায়কের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বেনোপার্টের মিল রয়েছে। আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট একজন চিত্তাকর্ষক সমর ও রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আধুনিক ফ্রান্সের ভিত্তি প্রতিষ্ঠাও বলা হয়। একজন সৈনিক থেকে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাট আসনে ওঠে আসা ফ্রান্সকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন। তিনি শাসনকার্যের সুবিধার জন্য পুরো ফ্রান্সকে ৮৩টি প্রদেশে ৫৪৭টি জেলায় ভাগ করেন। জনগণের কল্যাণের জন্য আইন, প্রশাসন, শিক্ষা, বিচার, ধর্মসহ বিভিন্নক্ষেত্রে সংস্কার করে মেধা, প্রজ্ঞা, রাষ্ট্রনায়কোচিত প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লুর যুদ্ধে তিনি পরাজিত ও আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। উদ্দীপকে আলাউদ্দীন খলজি ভারত উপমহাদেশের একজন বিখ্যাত শাসক ছিলেন। তিনি প্রথমদিকে সাফল্যের সাথে শাসনকার্য পরিচালনা করেন। যা তাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। এর ফলে পরবর্তীতে তিনি কিছু অপরিকল্পিত ও অদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেন। যা তার পতনের মূল কারণ হয়। ঠিক একই বৈশিষ্ট্য নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রে লক্ষণীয় ছিল। অর্থাৎ উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্টের মিল বিদ্যমান।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাষ্ট্রনায়কের মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর