"উচ্চাভিলাষী বৈদেশিক নীতিই তার পতনের মূল কারণ"- এর পক্ষে-বিপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, "উচ্চাভিলাষী বৈদেশিক নীতিই তার তথা নেপোলিয়ন বেনোপার্টের পতনের মূল কারণ বলে আমি মনে করি।" মানুষের জীবন ও সাম্রাজ্য সবক্ষেত্রেই উত্থান-পতন থাকে। সম্রাট নেপোলিয়নের জীবনেও তার ব্যতিক্রম ছিল না। ফরাসি বিপ্লবোত্তর ফ্রান্সে ক্ষমতা লাভ করে নেপোলিয়ন নিজেকে সাফল্যের চূড়ান্ত সীমায় উন্নীত করেন। সমগ্র ইউরোপে তার আধিপত্য নিরঙ্কুশ ছিল। বিভিন্ন দেশে আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক যুদ্ধে জড়িয়ে পড়েন। এসব যুদ্ধে তার অভিজ্ঞ সেনাপতি ও যুদ্ধ পটু সৈনিকরা নিহত হয়। এরপর অনভিজ্ঞ লোক নিয়ে তিনি সৈন্য দল গঠন করলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। তার সাম্রাজ্য যতই বিশাল হচ্ছিল ততই বিভিন্ন দেশে যুদ্ধ ও পাহারার জন্য সৈনিকের প্রয়োজন দেখা দিয়েছিল। কিন্তু ফ্রান্সে জনবল যথেষ্ট না থাকায় তিনি অধিকৃত ইতালি, জার্মানি ও বেলজিয়াম থেকে যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। এই নতুন সেনাবাহিনীতে নিযুক্ত সেনাদের দেশপ্রেম ও জাতীয় চেতনা প্রভৃতি গুণের অভাব ছিল। ফলে তারা নেপোলিয়নের প্রতি অনুগত ছিল না। এসব কারণে পৃথিবীর শ্রেষ্ঠ সমরনায়ক নেপোলিয়নকে ওয়াটার লুর যুদ্ধে নির্মমভাবে পরাজিত হয়ে সেন্ট হেলেনায় নির্বাসিত হয়েছিলেন। সেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন। উপরের আলোচনায় সুস্পষ্টভাবে লক্ষণীয় যে, নেপোলিয়ন বেনোপার্টের উচ্চাভিলাষী বৈদেশিক নীতিই তার পতনের মূল কারণ ছিল। অর্থাৎ উপরোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
"উচ্চাভিলাষী বৈদেশিক নীতিই তার পতনের মূল কারণ"- এর পক্ষে-বিপক্ষে যু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর