উক্ত বিপ্লবের আদর্শসমূহ পরবর্তী ইউরোপীয় সমাজ ও রাষ্ট্রচিন্তায় কী ধরনের মৌলিক পরিবর্তন এনেছে? মূল্যায়ন কর।
উত্তর: উক্ত বিপ্লব তথা ফরাসি বিপ্লবের আদর্শসমূহ পরবর্তী ইউরোপীয় সমাজ ও রাষ্ট্রচিন্তায় সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে। ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এদিনটি বিশ্বব্যাপী বিপ্লবের দিন হিসেবে পালিত হচ্ছে। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা। এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার অবসান ঘটে। বিশেষ অধিকারপ্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোন্ডিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপব্যাপী ছড়িয়ে পড়ে। শুধু ইউরোপের সমাজ, অর্থনীতি, রাজনীতি ও শিক্ষা সংস্কৃতিতেই নয়, ইউরোপের বাইরে অন্যান্য দেশেও এ বিপ্লবের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছিল।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
উক্ত বিপ্লবের আদর্শসমূহ পরবর্তী ইউরোপীয় সমাজ ও রাষ্ট্রচিন্তায় কী ধর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর