মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: ব্রিটেনকে একঘরে করে অর্থনৈতিকভাবে দুর্বল করে পরাজিত করার উদ্দেশ্যে ফরাসি সম্রাট নেপোলিয়নের গৃহীত ব্যবস্থার নাম মহাদেশীয় ব্যবস্থা। এ ব্যবস্থার আলোকে নেপোলিয়ন অন্যান্য ইউরোপীয় দেশকে ইংল্যান্ডের সাথে সামুদ্রিকভাবে যোগাযোগ করতে নিষেধ করেন। মূলত ইংল্যান্ডকে ব্যতিব্যস্ত করতে এ ব্যবস্থা প্রণয়ন করা হলেও তা সফল হয়নি। নৌশক্তিতে বলিয়ান ইংল্যান্ড ঠিকই তার বাণিজ্যিক স্বার্থ বজায় রাখতে সক্ষম হয়েছিল। উপরন্তু অন্যান্য ইউরোপীয় রাষ্ট্র নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল।
HSC History 2nd Paper Chapter 2: ফরাসি বিপ্লব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · Chapter 2: ফরাসি বিপ্লব · সৃজনশীল
মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর